চাঁপাই সীমান্তের ওপরে কিশোরীর লাশ
সীমান্তের ওপার থেকে এক বাংলাদেশি কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ কাজে সহায়তা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভবানীপুর সীমান্তের ওপারের ভারতীয় গ্রাম আশরাফপুর থেকে মাসকুরা খাতুনের (১৫) লাশ উদ্ধার করা হয়।
মাসকুরা গোমস্তাপুর উপজেলার ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
পুলিশ জানিয়েছে, গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার পর সীমান্তের ২০৩ ও ৪ মেইন পিলারের মাঝামাঝি আশরাফপুর এলাকায় মাসকুরাকে ফেলে রাখা হয়। তবে, কে বা করা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।
নিহতের পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি বজলুর রহমান বলেন, সকালে জমিতে কাজ করতে গিয়ে সীমান্ত রেখার একশ’ গজ ভারতের অভ্যন্তরে লাশ দেখতে পায় কৃষকরা। বিষয়টি তারা গোমস্তাপুর থানা এবং ৪৩ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডারকে জানায়।
মাসকুরার মা জোনাকী বেগম বলেন, শুক্রবার পাশের আনারপুর গ্রাম যায় মাসকুরা। সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
