২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মামলায় আসামি দেড়হাজার

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াত-শিবিরসহ সমমনা দলের দেড়হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার রাতে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় করা এ মামলায় জামায়াত-শিবির ও সমমনা দলের ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।