২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রূপাসহ আটক দুই চোরাকারবারী

কুষ্টিয়া থেকে বেশ কিছু রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় লালন শাহ সেতুর পশ্চিমপ্রান্তের টোল প্লাজা থেকে এ দুজনকে আটক করা হয়।

তারা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাকির হোসেন (২৪) এবং একই এলাকার শাহীনুর রহমান (৪০)।

জেলা পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। 

একটি সাদা গাড়িতে করে ১৯টি প্যাকেটে ভর্তি ৩৪ কেজি রূপা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসব রূপা ভারত থেকে এনে চোরাকারবারীরা ঢাকার তাঁতিবাজারে বিক্রি করে থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, আটককৃতরা চিহ্নিত চোরাকারবারী। এর আগেও চারটি চালান ঢাকায় নিয়ে যায় বলে আটককৃতরা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।