২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে এসএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শনিবার

ইসলামী ও সমমনা ১২ দলের রোববার ডাকা হরতালে এসএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববারের হরতালে পরীক্ষা হবে কিনা শনিবার বসে আমরা সে সিদ্ধান্ত নেব।”

রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর ‘কর্মসূচিতে বাধা’ অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। ওইদিন এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের পরীক্ষা রয়েছে।