আইসিএমএবিতে নতুন নেতৃত্ব
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন ও আরিফ খান।
বুধবার সংগঠনের চতুর্দশ কাউন্সিলের ২৮তম সভায় তাদের নির্বাচিত করা হয় বলে আইসিএমএবির নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কমিটিতে মোহাম্মদ সেলিম ও জসিম উদ্দিন আকন্দ সহসভাপতি এবং নাজমুল হায়দার কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
দেলোয়ার হোসেন ২০০৪ সালে আইসিএমএবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরিচালক (অর্থ) পদে কর্মরত।
আরিফ খান ২০১১-১২ সালের আইসিএমবির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কমিশনার হিসেবে কর্মরত।
