২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো গামছাবাঁধা লাশ মুন্সীগঞ্জে

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে আবারো গামছা দিয়ে হাত, পা ও চোখ বাঁধা একটি লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 10:00 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার ভেসে ওঠা এ লাশের সঙ্গেও সিমেন্টের ভারি দুইটি ব্লক বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঠিক একইভাবে সিমেন্টের ব্লকসহ হাত-পা ও চোখ বাঁধা একটি লাশ মঙ্গলবার এ এলাকায় পাওয়া যায়।

সদর উপজেলার মুক্তারপুর ফাঁড়ির ইনর্চাজ মোশারফ হোসেন বলেন, নিহতের পরিচয় জাো যায়নি। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

হত্যার পর গুম করার চেষ্টা থেকেই ব্লক বেঁধে এই লাশটিও নদীতে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।