বাংলাদেশে মৃদু ভূকম্পন
বাংলাদেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষন কেন্দ্রের কর্মকর্তা জেবা বিনতে জহির জানান, মঙ্গলবার রাত তিনটা পাঁচ মিনিটে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার এই ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে দিনাজপুরের কাছে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়।
