জামায়াত নেতার বাড়িতে বোমা, স্ত্রী আটক
রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও মতিহার থানা জামায়াতের আমীর মাজেদুর রহমানের বাড়ি থেকে হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেয়রের স্ত্রী মোস্তারি বেগমকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব ও পুলিশের এই যৌথ অভিযানে তার বাড়ি থেকে সাংগঠনিক ও জেহাদী বইও উদ্ধার করা হয়।
রাজশাহী র্যাবের মিডিয়া সেলের কর্মকর্তা এএসপি তারেক জুবায়ের বলেন, নগরীর মতিহার থানার শ্যামপুর দেওয়াপাড়া এলাকায় মাজেদুর রহমানের বাড়ি। তার বাড়ি থেকে একটি হাত বোমা, বোমা তৈরির কাজে ব্যবহৃত মার্বেল, পেট্রোল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাজেদুর বাড়ি ছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মোস্তারি বেগমকে আটক করা হয়,
বলেন পুলিশ কর্মকর্তা।
মোস্তারি বেগম জামায়াতের মহিলা সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান।
