২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত জনতে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এরমধ্যে সভাপতি মো. কামরুজ্জামান সোহাগ ও সম্পাদক মো. সাইফুল ইসলামকে স্থায়ীভাবে এবং বাকি পাঁচ জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নওয়াব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কৃত অন্যারা হলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান পিয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদ, এম কেরামত আলী হল শাখা সভাপতি মো. বেল্লাল হোসেন রাজীব, আবু সাইদ মোহাম্মাদ হাসান ও ইমাম হাসান রুবেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছে। গত ১৮ নভেম্বর বিকাল ৪টায় শিক্ষক সমিতি নির্বাচন-২০১২ এর নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে  জোরপূর্বক প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া হয়।

এছাড় গত ২২ জানুয়ারি ২০১৩ তারিখে বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের দরপত্র জমাদানে বাধা প্রদান এবং পরবর্তীতে ক্যাম্পাসের ভিতর ও বাহিরে চরম অস্থিতিশীল অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি করে ছাত্রলীগর শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় ।

উক্ত ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর এবং বহিষ্কার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে তাদের।