২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক হত্যার দায় স্বীকার ছাত্রের

পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় শিক্ষক মোস্তফা ভূঁইয়াকে হত্যার দায় স্বীকার করে ছাত্র জিসান ওরফে রিয়াদ জবানবন্দি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তৈয়বুল হাসানের কাছে তিনি স্বীকারোক্তি দেন।

বাদীর আইনহজীবী আব্দুল্লা আল মামুন রাশেদ জানান, আদালত আসামি রিয়াদের সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছিলেন। তবে আসামি চার দিন পরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক একে আজাদ স্বীকারোক্তি গ্রহণের জন্য আবেদন করেন।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন জিসানকে নকলে বাধা দেন দায়িত্বরত সহকারী শিক্ষক মোস্তফা ভূঁইয়া।

এতে ক্ষিপ্ত  হয়ে গত ১১ ফেব্রুয়ারি সকাল ৭টায় চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় শিক্ষকের বাসায় গিয়ে  বাসায় ঢুকে ছুরিকাঘাত করে জিসান। এতে ওই শিক্ষকের মৃত্যু হয়।