২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বরগুনায় ১০ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূইয়া নির্বাচিত এ শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

নির্বাচিত শিশুরা হল অর্পিতা মজুমদার, আয়শা আক্তার, সুস্মিতা সাহা, সুমাইয়া হোসেন মুন, রাবেয়া আক্তার, ইলমা আক্তার, ইফরাত জাহান ইমা, রায়না রহমান বিথী, আবু তাহের সোহাগ ও মেহেদী হাসান।

এরইমধ্যে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও ভোলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি মনির হোসেন কামালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান, আমতলীর ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ, বেতাগীর ইউএনও মো. মনিরুল ইসলাম ও পাথরঘাটার ইউএনও বাদল চন্দ্র হাওলাদার।

শনিবার বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু সাংবাদিক বাছাই পরীক্ষা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

বাছাই পরীক্ষায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।