২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আওয়ামী লীগের লাঠি মিছিল

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে গাজীপুরে গাজীপুর জেলা শহরে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাঠি মিছিল করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

গাজীপুর পৌর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই মিছিল করে।

দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে শেষ। সেখানে তারা শাহবাগের ‘গণজাগণ কর্মসূচির’ সঙ্গে একাত্মতা প্রকাশ করে মোমবাতি প্রজ্জলন করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে  অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানান।