২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ডাকাত ফারুক গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত সর্দার ফারুককে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের চাঁদ মসজিদের সামনে থেকে দুই রাউন্ডগুলিভর্তি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডাকাত ফারুক গোপালদী পৌরসভার জালাকান্দী গ্রামের আহাদ আলী মেম্বারের ছেলে।

আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালাকান্দী গোরস্তান এলাকায় মাটির নিচে লুকানো অবস্থায় একটি ৩৮ বোরের ২ রাউন্ডগুলিভর্তি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

ডাকাত ফারুকের বিরুদ্ধে হত্যা, খুন ও ডাকাতিসহ ৮টি থানায় মামলা রয়েছে।

আরো ৭ সদস্য গ্রেপ্তার

এদিকে রূপগঞ্জে ডাকাতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার তারাব রূপসী কাজীপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে উপজেলার তারাব রূপসী কাজীপাড়া এলাকায় টহল পুলিশ একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় টহল দল ধাওয়া করে ট্রাকসহ ডাকাত দলের সাত সদস্যকে আটক করে। এছাড়া তাদের কাছ থেকে লোহা কাটার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিসহ বিভিন্ন দোকান পাটের তালা কেটে মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।