২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

ওই গৃহবধূর নাম লিজা আক্তার। তিনি বন্দর উপজেলার কল্যানন্দী এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায় লিজার মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শহরের পাইকপাড়া এলাকায় লিজার শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় লিজার স্বামী রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

লিজার মা নাসিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“দেড় বছর আগে রঞ্জু মিয়ার সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য লিজার ওপর অত্যাচার করে আসছিল। ভোরে তারা ফোনে আমাকে লিজার মৃত্যুর খবর দেয়। লাশ গোসলের সময় আমি লিজার গলায় দাগ দেখে পুলিশকে খবর দেই। রঞ্জু ও তার পরিবার আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।