ঝিনাইদহে ৮০ বিএনপি নেতাকর্মী জেল হাজতে
পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ঝিনাইদহে বিএনপির ৮০ নেতাকর্মীকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. খুরশিদ আলম তা নাকচ করেন।
গত ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ চলাকালে শৈলকুপার শেখপাড়া বাজারে পুলিশের ওপর হামলা চালানো হয় ও পুলিশ ভ্যানে আগুন দেয় হয়।
এ ঘটনায় শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ১৪৫ বিএনপি নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বলেন, মামলার এজাহারে নাম থাকা ৮৪ বিএনপি নেতাকর্মী বুধবার সকালে আদালতে জামিন নিতে আসেন।
এরমধ্যে বিএনপির সাবেক সাংসদ আব্দুল ওহাবসহ ৪ জনের জামিন মঞ্জুর করে আদালত। বাকিদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়, বলেন এই আইনজীবী।
