২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষস্থলে অসুস্থ ওসি মারা গেলেন হাসপাতালে

সংঘর্ষস্থলে গিয়ে হৃদরোগে আক্রান্ত গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

ওসি মো. বোরহান উদ্দিন (৪৭) মঙ্গলবার রাত সোয়া ৮টায় খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মার যান বলে পুলিশ জানিয়েছে।

বোরহান উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাজলা গ্রামের প্রয়াত মো. মহিউদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে কাশিয়ানীর বাহিরবাগ গ্রামে দু’টি পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওসি বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর তিনি বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তাকে শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়।