প্রথম নারী প্যারা কমান্ডো ক্যাপ্টেন জান্নাত
প্যারাস্যুট নিয়ে আনুষ্ঠানিকভাবে বিমান থেকে নিরাপদে মাটিতে অবতরণ করলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
মঙ্গলবারের এই আনুষ্ঠানিকতার পর প্রথম নারী সদস্য হিসেবে তিনি প্যারা কমান্ডো দলে যোগ দিলেন।
এর আগে বৃহস্পতিবারও এক হাজার মিটার উপর থেকে প্যারাস্যুট নিয়ে নামেন জান্নাত।
’৯০ এর দশক থেকে প্যারাস্যুট প্রশিক্ষণ কোর্স চালু হলেও প্রশিক্ষণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কোন নারী সদস্য এর আগে এই প্রশিক্ষণ গ্রহণ করেন নি।
ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসই প্রথম স্বপ্রণোদিত হয়ে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।
ক্যাপ্টেন জান্নাত তার প্রতিক্রিয়ায় বলেন, “ কোর্স শেষ করতে পেরে আমি আনন্দিত। আকাশে উড়ার অনুভূতিটাই আলাদা।আমার কোর্সের সফল সমাপ্তি অন্য নারী সেনা সদস্যদের এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে উৎসাহিত করবে বলে আমি মনে করি।”
২০০৯ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৯ তম বিএমএ লংকোর্সে যোগ দিয়ে কমিশন লাভ করেন তিনি।
ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
