ট্রাকের ধাক্কায় আহত ২ চবি শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতরে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত মো. আহসান উল্লাহ ও মহিউদ্দিন জাবেদ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাটাপাহাড় রাস্তা দিয়ে রিকশা নিয়ে স্টেশনে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় আহত হন ওই দুই শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীকে প্রথমে চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
