মাদারীপুরে দুই শিশুকে ধর্ষণ
মাদারীপুর ও রাজৈরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার ওই দুই শিশুকে চিকিত্সার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুরিশ জানিয়েছে।
রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন মেয়ে দুটির স্বজনদের বরাত দিয়ে বলেন, রোববার সকালে রাজৈর উপজেলার বৌলগ্রামের আশ্রাফ আলী আকনের ছেলে সজিব আকন ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে।
শিশুটিকে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে শনিবার সকালে চার বছরের এক শিশুকে একই গ্রামের মনজুর খাঁ (২০) ধর্ষণ করে।
বিকালে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষণ হয়েছে জানিয়ে দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত তথ্য পাওয়া যাবে।
দুটি ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। শিশু দুটির পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে পুলিশ।
