খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক
তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর ইরকুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
রোববার রাতে গুলশানের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযমসহ অন্য জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড না দিতে দেশটির রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
সাক্ষাতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
