২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় মামলা

মেঘনায় লঞ্চ দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর শনিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 06:48 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

যাত্রীবাহী লঞ্চ ‘এমএল সারস’কে ধাক্কা দেয়া বাল্কহেড (বালুর জাহাজ) ‘ফিরোজ ফারজানার’ মাস্টার, সারেং ও সুখানীকে মামলায় আসামি করা হলেও তাদের নাম উল্লেখ নেই।

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে শুক্রবার দুর্ঘটনায় লঞ্চটি ডুবে গেলে দু’টি লাশ উদ্ধার করা হয়। শনিবার সেটি উদ্ধারের পর আরো ১২ যাত্রীর লাশ পাওয়া যায়।

ওই লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মামলার বাদী এসআই এনামূল হক বলেন, রাত সাড়ে ১১টায় মামলাটি দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার পরিদর্শক মেজবাউদ্দিন আহম্মেকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, আরো পাঁচ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।