২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. আবদুল গফুর (৩৫) বাঁশখালী উপজেলার পশ্চিম গণ্ডামারা গ্রামের টুনু মিয়ার ছেলে।

ট্রাইবুন্যালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় গফুরের বাবা টুনু মিয়া, মা সাজেদা বেগমসহ অপর ছয় আসামিকে বেকুসর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ১২ এপ্রিল গফুর তার স্ত্রী লুৎফন্নাহারকে যৌতুকের দাবিতে পুকুরে ডুবিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের ভাই নূরুল কবির বাদি হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন।

একই বছরের ২৬ জুন পুলিশ গফুর ও তারা বাবা টুনু মিয়া, মা সাজেদা বেগমসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৮ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে তাদের বিচার শুরু করে।