২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নিহত মো. রাজ্জাক হাওলাদার (৬০)  উপজেলার কেশবপুর কাছাই মাদবরেরকান্দি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচ্চর  বেইলী সেতু সংলগ্ন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশের  সার্জেন্ট মো. খালিদ হোসেন জানান,  ফেরির জন্য সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা ট্রাকের মাঝ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পিছনের দিকে গেলে ধাক্কা খান রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।