মুন্সীগঞ্জে আগুনে পুড়ল দুই গুদাম
মুন্সীগঞ্জের পশ্চিম মানিকপুরে আগুন লেগে দুটি গুদাম পুড়ে গেছে।
বুধবার রাতে প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে অগ্নি নির্বাপক কর্মীরা জানান।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা নূরুল আমিন দুলাল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ১০টার দিকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গুদামে।
এর মধ্যে একটি গুদামের মালিক প্রাণ কোম্পানির ডিলার জুয়েল মিয়ার। অন্য গুদামে কাঁচামাল রাখা হতো।
ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নূরুল আমিন জানান।
