নারায়ণগঞ্জে কাউন্সিলর আটক
হরতালে জামায়াতকে অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে শহরের ডন চেম্বার এলাকা থেকে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুকে আটক করা হয়।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরকে অস্ত্র দিয়ে সহায়তার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শকুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শকু বঙ্গবন্ধু হত্যা মামলায় খালাসপ্রাপ্ত আসামি কানাডা প্রবাসী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কিশমত হাশেমের ছোট ভাই।
