‘জাতি এক সমাজসেবককে হারাল’
বান্দরবানে ষোড়শ বোমাং রাজা ক্য সাইন প্রুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষানুরাগী, সমাজসেবক এ বোমাং রাজার মৃত্যুতে জাতি এক কৃতি সন্তানকে হারাল।”
ক্য সাইন প্রুর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
বুধবার রাত সোয়া ৩টার দিকে নিজের বাড়িতে মারা যান রাজা ক্য সাইন প্রু । তার বয়স হয়েছিলো ৮০ বছর।
বান্দরবানের সার্কেল চিফ ক্য সাইন প্রু স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
২০১২ সালের ১৯ সেপ্টেম্বরে ঘোষণার পর ২০ নভেম্বর রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয় ক্য সাইন প্রুর। এরপর ৩ জানুয়ারি তিনি খাজনা আদায়ের অনুষ্ঠান রাজপূণ্যাহ মেলার আয়োজন করেন।
