পুরান ঢাকায় হোটেলে তরুণীর লাশ
পুরান ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোররাত ২টার দিকে বংশালে হোটেল শুভেচ্ছার পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বংশাল থানার ওসি কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা রয়েছে বৃষ্টি। স্বামীর নাম লেখা রয়েছে রিজভি। গত সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে তারা এ হোটেলে ওঠে।
তরুণীকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
