২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ের ঝিলে দুই শিশুর লাশ

রাজধানীর খিলগাঁও এলাকার এক ঝিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

নিহতরা হলো- জীবন (৭) ও রবিউল (৯)। তারা পথশিশু বলে পুলিশ জানায়।

জীবনের বাবার নাম মো. নজরুল, রবিউলের বাবার নাম মো. দুলাল। পেশায় তারা দিনমজুর।

মঙ্গলবার বিকাল চারটার দিকে ওই এলাকার মদনের গলির পাশের একটি ঝিলে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, গত ১ ফেব্রুয়ারি থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল।

কাগজ কুড়াতে গিয়ে ওই ঝিলের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয় বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।