২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিবির নেতা’ নিহতের ঘটনায় চট্টগ্রাম বিএনপির নিন্দা

বন্দরনগরীতে পুলিশের গুলিতে শিবির নেতা নিহত হয়েছে দাবি করে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংগঠনের একাধিক নেতা এ ক্ষোভ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, “হরতাল চলাকালে পুলিশের গুলিতে শিবির নেতা ইমরান খান নিহত হন। গণতান্ত্রিক দেশে পুলিশ নির্বিচারে গুলি করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করে আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, কেন্দ্রীয় বিএনপির সদস্য সামশুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মঙ্গলবার জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর বেলা সোয়া ১ টায় নগরীর অলংকার মোড়ে পুলিশ বক্সে হামলা চালায় জামায়াত- শিবির নেতারা। এ সময় পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে গুলি বিনিময়ে ইমরান খান নিহত হয়।