২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি মিছিলের, জামায়াত করেছে সমাবেশ

কাদের মোল্লার মামলার রায় ঘোষণা নিয়ে ডাকা হরতালের সমর্থনে রাজশাহীতে মিছিলের অনুমতি পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার বিকালে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনের সড়কে এ সমাবেশ করে তারা। এ সময় পুলিশের বাধায়ও কোনো কাজ হয়নি।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, আবু বকর সিদ্দিক, আব্দুল মালেক প্রমুখ।

বক্তরা কাদের মোল্লার সাজা দেয়া হলে লাগাতার হরতালের ডাক দেয়া হবে এবং সারাদেশে আগুন জ্বলবে বলে হুমকি দেন।

সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি হেতেমখাঁ মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রোকনুজ্জমান বলেন, মিছিলের অনুমতি নিয়ে বিকালে সোনাদিঘী মসজিদের সমানে সমাবেত হন জামায়াত-শিবির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে সড়ক অবরোধ ও সমাবেশ করেন।

তাদের সমাবেশ করতে বারণ করা হলেও তা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে যান, বলেন তিনি।