বরগুনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার
বরগুনা পৌর জামায়াতের সেক্রেটারিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন পৌর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম এবং উপজেলা সদস্য রফিকুল ইসলাম।
সোমবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, রোববার রাতে শহরের গ্রিনরোডের বাসা থেকে আবুল কালামকে এবং ছোট পাথরঘাটা গ্রামের বাড়ি থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
