২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেকদাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন নুরুল হক

এবার নেত্রকোনা সাহিত্য সমাজের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি নুরুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

আগামী ১৩ ফেব্রুয়ারি সপ্তদশ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান ও বসন্তকালীন সাহিত্য উৎসবে এই পুরস্কার দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্থানীয় দুর্বার গোষ্ঠী কার্যালয়ে অধ্যাপক এমএ কবীরের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

এতে বক্তব্য দেন নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জিএম খান পাঠান বিমল, কবি সরোজ মোস্তফা, গাজী মোজাম্মেল হক টুকু প্রমুখ।

নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন উৎসব হবে। উৎসবে কবিতা পাঠ, বাউল গান, পালা গান ও লোক গান পরিবেশিত হবে।

১৯৯৭ সাল থেকে নেত্রকোনা সাহিত্য সমাজ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দিয়ে আসছে বলেও তিনি জানান।

এ পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন যতীন সরকার, কবি রফিক আজাদ, হুমায়ুন আহমেদ, কবীর চৌধুরী, মহাদেব সাহা, বুলবন ওসমান, নির্মলেন্দু গুণ, সেলিম আলদিন, রাবেয়া খাতুন, আনিসুল হক, নাসরীন জাহান, আবু হাসান শাহরিয়ার, আলতাব হোসেন, হেলাল হাফিজ, জাফর ইকবাল ও রাহাত খান।