নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি ওহাব, সম্পাদক সোয়েম
নীলফামারারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল ওহাব চৌধুরী সভাপতি ও আবু সোয়েম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল বিকেল সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আতাউর রহমান বিটুল।
সভাপতি পদে আব্দুল ওহাব চৌধুরী ৬১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুষার কান্তি রায় পেয়েছেন ৫১ ভোট।
সাধারন সম্পাদক পদে আবু সোয়েম ৬১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীমুদ্দীন বসুনিয়া পেয়েছেন ৫০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে তছির উদ্দীন, সহ-সম্পাদক পদে আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুল মজিদ সরকার, লাইব্রেরিয়ান পদে মোতাহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও নির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন।
আতাউর রহমান বিটুল জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হয়। একশ’ ৩৮ জন ভোটারের মধ্যে একশ’ ৩৪ জন ভোটার ভোট দেন।
