জাতীয় বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবারের পরীক্ষা পরদিন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বৃহস্পতিবার অনুষ্ঠেয় ২০১১ সালের ডিগ্রি (পাস), বিবিএ এবং ২০১২ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা পরদিন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ৯টায় এসব পরীক্ষা হবে বলে বিশ্ববিদালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘বাতিল’ করে জামায়াতে ইসলামীর বর্তমান ও সাবেক আমিরসহ বিরোধীদলের সব আটক নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দলটি বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
