২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর পাশে সমাহিত হলেন নুরুল ইসলাম

ইউএসটিসি’র গুলমেহের হলে স্ত্রীর কবরের পাশে সমাহিত হলেন জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার চট্টগ্রামে তিন দফা জানাজা শেষে নগরীর ফয়’স লেক সংলগ্ন ইউএসটিসি’র গুলমেহের হলে বাদ আছর তাকে দাফন করা হয়।

ইউএসটিসি’র রেজিস্টার অধ্যাপক ড. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদ আছর ক্যাম্পাসে জানাজা শেষে উনাকে দাফন করা হয়েছে।

এর আগে সকালে অ্যধাপক নুরুল ইসলামের গ্রামের বাড়ি চন্দনাইশের মোহাম্মদপুরে প্রথম, বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আরো দুটি জানাজা অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলামের জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, চিকিৎসকসহ তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র অসংখ্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

জাতীয় অধ্যাপক গত বৃহস্পতিবার রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান। শুক্রবার রাতে তার লাশ চট্টগ্রামে নিয়ে আসা হয়।