২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৬০টি বসতঘর

নগরীর আকমল আলী রোড এলাকায় আগুনে নিম্ন আয়ের মানুষের ৬০টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের অপারেটর লিটন বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেড়িবাধ এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ণ্ত্রণে আনে।

এ কাঁচা ঘরগুলোতে নিম্ন আয়ের মানুষেরা ভাড়া থাকতো। আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়।