২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ভুয়া পুলিশ রিমান্ডে

চার ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:13 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম বুধবার এ আদেশ দেন। যাদেরকে হেফাজতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে তারা হলেন, কামাল হোসেন, মোনায়েম, দেলোয়ার হোসেন দুলাল এবং শাহেদ।

আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক খান মো. জোবায়ের দশ দিনের রিমান্ড আবেদন করেন।

অার আসামি পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।  

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

গত ২২ জানুয়ারি রাজধানীর মালিবাগ থেকে এই চার ভুয়া পুলিশকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।