২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে প্র্রতিবন্ধীদের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার মঙ্গলবার 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার মঙ্গলবার (২৩ জানুয়ারি) নেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

সকাল ১০টায় উপ-উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎকার হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার জনসংযোগ কার্যালয়ের পরিচালক মীর আবুল কাশেম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি, এইচএসসি পাশের মূল নম্বরপত্র, প্রশংসাপত্র, এসএসির মূল সনদপত্র এবং স্বীকৃত কোনো মেডিকেল বোর্ড অথবা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধিত্বের মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।