২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে শিক্ষক সমিতিতে সরকারপন্থীদের জয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে সরকার সমর্থকরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ঘোষিত ফলে দেখা যায়, সরকার সমর্থকরা ১১টি পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে।

সরকার সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক সৈয়দ সামসুল আলম এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মোহাম্মদ মস্তাবুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল থেকে একজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

বাকি একটি সদস্য পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের ব্যাপারে পরে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার আধ্যাপক নিয়াজ আহমেদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নির্বাচনে ৪২২ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচর্চায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ, বাংলাদেশি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ অংশ নেয়।