২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দীর্ঘসূত্রতা জাতির কাম্য নয়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলারও তারা আহ্বান জানান।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদয়ন নাগ, বালাগাতকল্লাহ, কমরেড অশোক সাহা, শিক্ষক নেতা কানাই লাল দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফনীভূষণ দাশ, মাহবুবুল আলম, রেজাউল করিম, বনগোপাল দাশ, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।