২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি’র হলে তল্লাশি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে শনিবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু, ফজলুল হক, শামসুল হক ও জামাল হোসেন হলে তল্লাশি অভিযান চলে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের জানান, একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।তবে কাউকে আটক করা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়।