টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের কালিহাতিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত নয় জন।
সোমবার বেলা ২টার দিকে উপজেলার সেহড়াতৈল এলাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বঙ্গবন্ধু সেতু ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের সৈনিক হাবিবুল্লাহ (৩০), কালিহাতীর শুকুর আলী (৬০) ও ভূঞাপুরের পলসিয়া গ্রামের সুরুজ্জামান (৬০) ও রহিম বক্স (৫৫)।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি হেলালুল ইসলাম জানান, উপজেলার সেহড়াতৈল এলাকায় টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়।
