চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম মো. আলম (৩০)। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার সকালে বন্দরনগরীর হালিশহর থানার জে ব্লকের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলী নামে আলমের এক সহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১ টার দিকে নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলায় কাজ করার সময় পা পিছলে পড়ে যায় আলম।
আহত আলমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক সুব্রত বড়ুয়া।
