চট্টগ্রামে বিআরটিএর তিন কর্মচারীকে বদলি করলেন মন্ত্রী
অনিয়মের অভিযোগে চট্রগ্রাম বিআরটিএ অফিসের তিন কমচারীকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার চট্টগ্রাম সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস পরিদর্শনকালে তিনি আদেশ দেন বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় আরো দুই কর্মকর্তাকে কর্তব্যে অবহেলার জন্য সতর্ক করে দেন যোগাযোগমন্ত্রী।
বদলি হওয়া কর্মচারীরা হলেন- উচ্চমান সহকারী রিয়াজুর রহমান, পরিদর্শক আব্দুল হালিম ও রেকর্ড কিপার হারুনুর রশীদ।
আর সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন ও শহিদুল্লাহকে সতর্ক করা হয়।
