২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান মেলা শুরু

চিত্রশিল্পী এস এম সুলতান স্মরণে নড়াইলে শুরু হয়েছে আট দিনব্যাপী সুলতান মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নড়াইল প্রতিনিধি, বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার বিকালে  শহরের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের এ মেলার আয়োজন করেছে। এতে সহাযোগিতা করছে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও মোবাইল অপারেটর গ্রামীনফোন।

মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

মেলা উপলক্ষে গ্রামবাংলা ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলা উপলক্ষে আগামী ১৪ জানুয়ারি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ষাড়ের লড়াই, ১৯ জানুয়ারি ঘোড়ার গাড়ির দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী এবং মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।