২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়ি থেকে চালকের লাশ উদ্ধার

সাভারে একটি প্রাইভেটকার থেকে চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেটকার এবং এর পিছনের আসন থেকে চালকের লাশ উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা চালককে হত্যার পর গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত মো. মাসুম (৩৫) বি-বাড়িয়া জেলার নবীনগর থানার খাগাতুয়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

আশুলিয়া থানার এসআই সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরাবো এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ- ২৩-১০৯৪) ভিতরে পিছনের আসনে লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

বেলা ১২টার দিকে পুলিশ প্রাইভেটকারসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সূরতহাল রিপোর্ট শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি গুলশান এলাকার রোজউড রেস্তোরাঁর মালিকের প্রাইভেটকার চালকের।