২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি দিবসে সূর্যসেনের প্রতি চট্টগ্রামবাসীর শ্রদ্ধা

অগ্নিযুগের বিপ্লবী ‘মাস্টারদা’ সূর্যসেনকে স্মরণ করলো চট্টগ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার মাস্টারদা সূর্যসেনের ৮০তম ফাঁসি দিবসে নগরীর জে এম সেন হলে তার আবক্ষ মুর্তি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফাঁসিমঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দুপুর ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশবিরোধী এই বিপ্লবীর ফাঁসি মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান।

এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পক্ষে জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া ও কারাগারের বন্দিরা আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে সকালে জে এম সেন হলে মাস্টারদার আবক্ষ মুর্তিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

১৯৩৪ সালের এ দিনে চট্টগ্রাম কারাগারে মাস্টারদাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন ব্রিটিশ সরকার।

মাস্টারদা ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজমনি সেন ও মা শশীবালা।

গ্রামের স্কুলে প্রাথমিক পাঠ শেষ করে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য শহরে আসেন সূর্য সেন।