ট্রেনের ধাক্কায় মেডিকেল ছাত্রীর মৃত্যু
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক মেডিকেল কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুন জেরিনা আরাবিন জেরিন (২৩)। বাবা মীর কায়কোবাদ ও মা আফরোজা মীর মেরী কানাডা প্রবাসী।
উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
নিহতের বন্ধু কাজী মহিউদ্দিন সরণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় মারাত্বক আহত হন জেরিন।
ঘটনার সময় সঙ্গে থাকলেও রাস্তার এক পাশে লাফ দিয়ে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
আহত জেরিনকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবশ্য জেরিনের মামা আবু বকর সিদ্দিক সন্দেহ প্রকাশ করে বলেন, ওই সময় তার ওই এলাকায় যাওয়ার কথা নয়।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
দুই বোন, এক ভাইয়ের মধ্যে জেরিন সবার বড়। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।
