২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতদের ৩ জন চট্টগ্রামের

বাহরাইনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির তিনজনই চট্টগ্রামের।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 01:41 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনে পুড়ে মৃতদের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার দুই জন এবং অপরজনের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

নিহত তিনজন হলেন- পটিয়ার বাথুয়া ইউনিয়নের হাজী রশিদের ছেলে মাহবুবুল আলম, পটিয়া উপজেলার নাড়িপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে মোহাম্মদ জামাল এবং বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার ছগির আহমেদের  ছেলে নজির আহমেদ।