২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় স্পিডবোট সংঘর্ষ, নিহত ১

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দুটি স্পিডবোট দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার বিকাল ৩টার দিকে উদ্ধার মৃত আবুল বাশার মাতুব্বর (৪০) ফরিদপুরের চর ভদ্রাসনের অহিদ মাতুব্বরের ছেলে। এ দু’টি ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। তবে কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাওড়াকান্দি ঘাটের কাছে চেয়ারম্যানবাড়ির ঘাট এবং তার অদূরে চাঁনপাশায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়াগামী একটি স্পিডবোটের সঙ্গে চেয়ারম্যানবাড়ির ঘাটের কাছে আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।

একইভাবে অপর সংঘর্ষটি হয় চাঁনপাশায়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, আহতদের মধ্যে দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।